Wednesday, September 26, 2012

আপনার Facebook অ্যাকাউন্ট এর তথ্য ব্যাকআপ করুন।

আমরা অনেক সময় ফেসবুকে আমাদের বিভিন্ন তথ্য সবার সাথে শেয়ার করি।যেমন- আমরা বিভিন্ন স্ট্যাটাস লিখি বা আমরা বিভিন্ন ছবি ফেসবুকে আপলোড করি। যদি এমন হয় যে আপনার একাউন্ট ডিজেবল হয়ে গেল বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। তখন আপনি কি করবেন ? আমার পরিচিত আমি এরকম অনেক লোককে দেখেছি যারা এইধরনের সমস্যায় পরেছে। তাই আপনার উচিৎ হবে অ্যাকাউন্ট এর যাবতীয় সবকিছু ব্যাকআপ করে রাখা। কিন্তু কিভাবে ? এত ছবি আর এত স্ট্যাটাস ম্যানুয়ালী ব্যাকআপ রাখা তো আর সহজ কথা না।আপনার সুবিধার জন্যই ফেসবুক সম্প্রতি এই ব্যাকআপ সুবিধা চালু করেছে। নিচের পদ্ধতি অনুসরন করে আপনিও আপনার একাউন্ট এর তথ্য একটি Zip প্যাকেজ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন।
১| প্রথমে আপনার Facebook অ্যাকাউন্ট এর Account Settings অপশন-এ যান।
২| এবার যেই পেজটি খুলবে সেখানে একেবারে নিচে দেখুন । Download Your Information নামে একটি অপশন পাবেন। তার পাশে Learn More লেখা বাটনে ক্লিক করুন।
৩| এবার যেই পেজটি খুলবে সেখানে Download লেখা বাটনে ক্লিক করুন।
৪| এরপর আরেকটি বক্স খুলবে। সেখান থেকে আবার Download বাটনে ক্লিক করুন।
এরপর আপনার একাউন্টের ব্যাকাপ তৈরি হলে ফেসবুক থেকে আপনাকে মেইল একাউন্টে মেইল পাঠাবে। সেখান থেকে আপনি আপনার ফেসবুকের তথ্যসমূহ ব্যাকাপ করে আপনার পিসিতে রাখতে পারবেন ও ওয়েব ব্রাউজারের সাহায্যে সেগুলো অফলাইনে ব্রাউজ করতে পারবেন।

No comments:

Post a Comment