Wednesday, September 26, 2012

পিসি ভাইরাসমুক্ত রাখতে অ্যান্টি ভাইরাসের বিকল্প পদ্দতি

কম্পিউটার ব্যবহারকারীদের অন্যতম প্রধান সমস্যার নাম ভাইরাস। নানান উত্স থেকে কম্পিউটারে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। ভাইরাসের সংক্রমণ হতে পারে পেনড্রাইভের মাধ্যমে, ডিস্কের মাধ্যমে, মেমোরি কার্ডের মাধ্যমে এবং অন্যান্য এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে। এছাড়া ইন্টারনেট থেকেও পিসিতে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। এইসব ভাইরাস একবার পিসিকে আক্রমণ করলে পিসিতে নানান ধরনের সমস্যা দেখা দেয়। ভাইরাসগুলো ধরন ভেদে পিসি’র গতিকে ধীর করে
দেয়, পিসি’র নানান ধরনের তথ্যকে মুছে দেয় হার্ডডিস্ক থেকে, হার্ডডিস্ককে বিকল করে দেয় বা ইন্টারনেটের মাধ্যমে তথ্য পাচারও করতে পারে। তাই ভাইরাস থেকে মুক্ত থাকা আবশ্যক। তবে কাজটি সহজ নয়।
ভাইরাস থেকে মুক্তি পাবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানসম্মত অ্যান্টিভাইরাস ব্যবহার করা। তবে অ্যান্টিভাইরাস থেকে মুক্ত থাকতে আরেকটি বিষয় হচ্ছে পূর্ব সতর্কতা। আর তার জন্য প্রযোজন পিসি’র অটোরান বন্ধ করে দেয়া। সাধারণত পিসিতে ভাইরাস প্রবেশ করে থাকে এক্সটানাল ডিভাইস থেকে। আর এসব ডিভাইস পিসিতে রান করলেই কেবল এসব ভাইরাস কার্যকরী হয়ে ওঠে। এসব এক্সটার্নাল ডিভাইস বা ড্রাইভ সরাসরি রান না করতে পারলে এসব ভাইরাস কার্যকরী হয়ে ওঠে না। তাই পিসিকে ভাইরাস মুক্ত রাখার একটি পূর্বশর্ত হচ্ছে অটোরান বন্ধ রাখা।
অটোরান বন্ধ করতে পিসি’র start বাটন থেকে run-এ গিয়ে gpedit.msc টাইপ করে OK বাটনে ক্লিক করুন। এবার নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে computer configuration সিলেক্ট করুন। এরপর administrative templates->system-এ যান। এখান থেকে turn off auto play- ডাবল ক্লিক করুন। এরপর ‘turn off auto play’ enable করতে হবে এবং ‘turn off auto play on’ ড্রপ-ডাউন বক্স থেকে ‘All drives’ নির্বাচন করতে হবে। এবার OK বাটনে ক্লিক করলেই কম্পিউটারের সব ধরনের ডিভাইসের অটোরান বন্ধ হয়ে যাবে। ফলে কোনো পেনড্রাইভ বা অন্যান্য এক্সটার্নাল ডিভাইস পিসিতে লাগালেই তা খুলবে না এবং ভাইরাসগুলো আক্রমণ করতে পারবে না।

No comments:

Post a Comment